
চাঁদপুরের ফরিদগঞ্জের একটি দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার ছাত্রীর ভাই এ বিষয়ে গতকাল সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাসার ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। এ সময় ওই ছাত্রী বাধা দিলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে এ কথা কাউকে বলতে নিষেধ করা হয়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, মাদ্রাসা সুপার বিভিন্ন সময় মেয়েদের বিশেষ স্থানে হাত দেন। একদিকে শিক্ষক, অন্যদিকে লজ্জায় মুখ খুলতে সাহস করে না তারা। ঘটনা তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করেন তাঁরা।
তবে মাদ্রাসা সুপার আবুল বাসার এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’
মাদ্রাসার সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে মো. আলী জিন্নাহ আজকের পত্রিকাকে বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির ঘটনায় ছাত্রীর ভাই লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে। ঘটনার সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
১ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি বরিশালে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভাগের ছয় জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পিরোজপুরের এই অবস্থা সারা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
১ ঘণ্টা আগে
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।
১ ঘণ্টা আগে