Ajker Patrika

শিক্ষামন্ত্রী মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন আর নেই

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
শিক্ষামন্ত্রী মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন আর নেই
এ টি এম রেজাউল হক রতন। ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন (৭৪) মারা গেছেন। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ৭ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

মরহুম এ টি এম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও নিয়োজিত ছিলেন। তাঁর বাবা ছিলেন মসজিদটির প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজ পৈতৃক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোকাহত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত