
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদী থেকে শহিদ মিয়া (৬২) নামের ওই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শহিদ মিয়া অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তাঁর চার মেয়ে ও তিন ছেলে রয়েছে।
স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন শহিদ মিয়া। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ ভাসতে দেখেন যাত্রীবাহী নৌকার লোকেরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সরাইল থানার পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলে মোস্তাকিম তাঁর বাবার লাশ শনাক্ত করেন।
শহিদ মিয়ার মেয়েজামাই কিতাব আলী মাস্টার বলেন, ‘কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে রোববার সকালে সরাইল থানায় জিডি করা হয়। আজ বেলা ১১টায় তিতাস নদীতে তাঁর লাশ পাওয়া যায়।’
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
৩ ঘণ্টা আগে
দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯টি নৌকার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা। নদীর দুই তীরে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।
৩ ঘণ্টা আগে