
তিতাস একটি নদীর নাম। এই নদীতীরে গোকর্ণ গ্রাম। এখন অবশ্য তা গোকর্ণ ঘাট নামে পরিচিত। সেই ঘাটে এসে ভিড়ল আমাদের বহনকারী বোট। তবে যাত্রার শুরুটা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাট থেকে। সেখান থেকে শুরু করে কুরুলিয়া নদী হয়ে আবার তিতাসে—কিছুটা শর্টকাট রাস্তা।

কুমিল্লার হোমনায় তিতাস নদে ডুবে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে তিতাস নদের চরের গাঁ-সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ শিশু মাহবুবের (৯) লাশ উদ্ধার করা হয়। এর ৮ ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে তিতাস নদের গাংকুল বাড়িরঘাট এলাকা থেকে নিখোঁজ শিশু মারিয়ার (১১) লাশ উদ্ধার করা হয়।

কুমিল্লার হোমনায় বোনের বাড়িতে বেড়াতে এসে তিতাস নদীতে গোসল করতে নেমে ডুবে মারিয়া আক্তার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীমদ্দি গাংকুল বাড়ির ঘাটে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়।

হোমনায় তিতাস নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাকিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চণ্ডীপুর গ্রামসংলগ্ন তিতাস নদে এ ঘটনা ঘটে। শাকিল ওই গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।