
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড়ের মাটিচাপায় সাইমন মিয়া (২৫) নামে এক ট্রাক্টরশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার বায়েক ইউনিয়নের বড় বায়েক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাইমন মিয়া ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কালা মিয়াসহ একটি চক্র পাহাড়ের মাটি অবৈধভাবে বিক্রি করে আসছিল। গত কয়েক দিন বড় বায়েক গ্রামের ওহাব মাস্টার ও ইউছুফ মিয়ার মালিকানাধীন একটি পাহাড় থেকে কালা মিয়াসহ চক্রটি ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছিল।
ট্রাক্টর দিয়ে মাটি বিভিন্ন এলাকায় নেওয়া হয়। সেই মাটি বিক্রিতে ব্যবহৃত ট্রাক্টরশ্রমিক ছিলেন সাইমন মিয়া। রোববার ভোরে ট্রাক্টরে ভেকু দিয়ে মাটি লোড করা হচ্ছিল। এ সময় পাহাড়ের উপরিভাগের মাটি ধসে পড়ে সাইমন মিয়ার ওপর। তাঁকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাইমন মিয়া।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, ‘এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে—আপনি বলেন। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাদের জিজ্ঞেস করেন, তারা ধর্মবিদ্বেষী বা ইসলামবিদ্বেষী কি না।’
১৬ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যাসংকটে শিশুমৃত্যু উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত দুই সপ্তাহে আইসিইউ সুবিধা না পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালেও আইসিইউ শয্যার জন্য ৪১ জন শিশু ওয়ার্ডগুলো...
২৩ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মারা যাওয়া ২৬ যাত্রীর মধ্যে একজনের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামে। গতকাল শুক্রবার সকাল ৮টায় নাসিমা বেগম (৪০) নামের ওই নারীর লাশ তাঁর নিজ গ্রামে দাফন করা হয়েছে।
২৩ মিনিট আগে
সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় লস্কর ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে আগুন জ্বালিয়ে সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
৭ ঘণ্টা আগে