রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মারা যাওয়া ২৬ যাত্রীর মধ্যে একজনের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামে। গতকাল শুক্রবার সকাল ৮টায় নাসিমা বেগম (৪০) নামের ওই নারীর লাশ তাঁর নিজ গ্রামে দাফন করা হয়েছে।
গত বুধবার ফেরিঘাটে ওই দুর্ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা হন তাঁর স্বজনেরা।
পার্বতীপুর পুলিশ ও নাসিমার স্বজনদের সূত্রে জানা গেছে, মধ্য আটরাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাসিমা বেগম। তিনি গত ১৯ ফেব্রুয়ারি চাকরির উদ্দেশ্যে সাভারে ভাগনি আজমিরা খাতুনের বাড়িতে যান। এক মাস চেষ্টার পরও চাকরির ব্যবস্থা না হওয়ায় ঈদ করতে ভাগনির সঙ্গে তাঁর শ্বশুরবাড়ি ফরিদপুরে যান। ঈদ শেষে গত বুধবার বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা করেন নাসিমা।

ঈদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮ ঘণ্টায় এবং উত্তর সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবতা হলো, কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেও অপসারণে ব্যর্থ হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এই কর্মযজ্ঞ নজরদারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডের ছয় নবজাতকের মৃত্যুর সঠিক কারণ চার দিন পরও অজানা। তদন্ত কমিটির সংশ্লিষ্টদের ধারণা, বিশুদ্ধ বাতাস চলাচলের সুবিধাহীন কক্ষটিতে অক্সিজেনস্বল্পতায় এই ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে স্প্লিট এসি রয়েছে, যা ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন।
২ ঘণ্টা আগে
ঈদের ছুটির প্রভাব পড়েছে রাজশাহীর আমের বাজারে। গুটি আমের দাম কমতে কমতে ৭০০ টাকা মণে ঠেকেছে। গোপালভোগ আটকে আছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। তবে হিমসাগরের দাম বাড়তি। শুরুতেই এ আমের মণ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো হয়ে গেছে।
২ ঘণ্টা আগে
‘ঈদের (ঈদুল আজহা) আগের দিন রাতে আমার স্ত্রী সাথী বেগম (২৭) এবং দেড় বছরের ছেলে সাফওয়ান ওরফে হাসেম ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তখন দুই লাশ এবং জীবিত সন্তানকে নিয়ে আমাকে একাই রেললাইন পার হতে হয়েছে। কাঁধে ছিল স্ত্রীর এবং বুকে ছিল সন্তানের লাশ; অন্য হাতে ছিল আমার আরেক মেয়ে এবং শপিং ব্যাগ। কিন্তু আমাকে সাহা
২ ঘণ্টা আগে