
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপচাপায় জুলেখা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। জুলেখা বেগম সৈয়দাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বজলুর রহমানের স্ত্রী।
উপজেলার মনকাশাইর এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ভাতিজার বাড়ি। ঈদ করতে সেখানেই যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী বাবুল ভূঁইয়া জানান, মনকাশাইর আশ্রয়ণ প্রকল্প থেকে সিএনজিচালিত অটোরিকশায় এসে সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে নামেন জুলেখা বেগম। রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ কুটি চৌমুহনী অভিমুখী বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে চাপা দেয়। স্থানীয়রা পিকআপসহ চালককে আটক করেন। গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান বৃদ্ধা। খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ এসে পিকআপটি জব্দ করে নিয়ে যায়।
বৃদ্ধার ভাতিজা হাদিস মিয়া বলেন, ‘তিনি মনকাশাইর আশ্রয়ণ প্রকল্পে থাকতেন। ছেলেমেয়েরা থাকে ঢাকায়। আমাদের বাড়িতে ঈদ করার জন্য আসছিলেন। বাসস্ট্যান্ডে নামার পর রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পিকআপ চাপা দিয়ে যায়। বুকভরা আশা নিয়ে আসছিলেন ভাতিজাদের সাথে ঈদ আনন্দ উদ্যাপন করতে। তা আর হলো না!’
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৫ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৬ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৭ ঘণ্টা আগে