ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এসব মালামালে মূল্য ছয় কোটি ৩২ লাখ টাকা। আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজের নেতৃত্বে একটি টহল দল অভিযানে বের হয়। দলটি ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের আমতলী বাজার এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ২০৮ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে মালামাল জব্দ করে।
এ ছাড়া একই দিন (বুধবার) বিভিন্ন প্রকার শাড়ি, কসমেটিকস সামগ্রী, ক্রিম জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই কোটি ২৫ লাখ ৭ হাজার ৮৫০ টাকা। মঙ্গলবার দুই কোটি ৪ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় শাড়ি, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস এবং গত ৮ আগস্ট ২ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, কসমেটিকস সামগ্রী, প্যান্ট, বেটনোভেট ক্রিম জব্দ করে। জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হন একদল গরু ব্যবসায়ী। পথিমধ্যে গাজীপুরে ডাকাতির শিকার হয়ে সব গরু হারান। একদিন পর আজ সোমবার পুলিশের অভিযানে ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটকও করা হয়েছে।
৫ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের....
৭ মিনিট আগে
গুরুদাসপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদক কারবারিদের তালিকা তৈরির কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার উপজেলার চাপিলা ইউনিয়নের শাহীবাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের একটি মৎস্য খামারের পানিতে ডুবে তাফসির নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে