
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উমর হাসান (২৩) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। খুনের ঘটনায় নিহত ব্যক্তির বন্ধু খাইরুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত উমর হাসান মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। অন্যদিকে গ্রেপ্তার খাইরুল একই গ্রামের পশ্চিম পাড়ার চান মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, উমর ও খাইরুলের ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে খাইরুল সিঁধ কেটে উমরের ঘরে ঢোকেন। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এ সময় উমরের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাঁকে কোপ মেরে আহত করে পালিয়ে যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে খাইরুল প্রথমে উমরকে কুপিয়ে ও পরে গলা কেটে করে হত্যা করেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করি। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেপ্তার করা সম্ভব হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা করা হয়েছে।’

সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
১২ মিনিট আগে
অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণার অভিযোগের ৩ জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। আজ সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
১ ঘণ্টা আগে