
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার রাষ্ট্র সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। আজ মঙ্গলবার সকালে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সিরাজ এসব কথা বলেন।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার। জনগণের চাহিদার প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিতে দেশ পরিচালনা করছেন তিনি।
গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বিএনপি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। পরে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গোলাম মোহাম্মদ সিরাজ আরও বলেন, তারেক রহমান দেশের মানুষের স্বার্থে কোনো ভয়ভীতির পরোয়া করেন না। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি দেশ পরিচালনা করছেন। বিএনপির নেতা-কর্মীদের সব সময় জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের বিরুদ্ধে কাজ করে এমন কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, শহর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাওসার আলী কলিন্সসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি র্যালি বের করেন। র্যালিটি শেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৫ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৮ ঘণ্টা আগে