বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে একটি ব্যাগের ভেতর থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের মসজিদের পাশে একটি ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার সময় গোপন খবরের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করা হয় ৷ এ সময় ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা ৷
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, কষ্টি পাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা ৷ মূর্তি উদ্ধারের পর থানায় জব্দ করে রাখা হয়েছে। তবে মূর্তির কোন মালিককে পাওয়া যায়নি।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, ‘আমাদের একটাই দাবি—হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো আমাদের মজুরি বাড়াতে হবে, যাতে আমরা জীবনযাত্রার খরচ মেটাতে পারি।’
১ মিনিট আগে
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে কেউ যাতে অসৎ উদ্দেশ্যে কোনো অপকর্ম করতে না পারেন, তা নিশ্চিত করার চেষ্টা থাকবে। পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য
২১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে পাঁচ বছরের ইসরাত জাহান ও ১৮ মাস বয়সী রোজা মনিকে রেখে চলে যান তাদের মা। মায়ের অপেক্ষায় বাজারে ছোটাছুটি করা শিশু দুটির অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়লে তাদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। শিশু দুটির জন্য তিনি পাঠিয়েছেন শিশুখাদ্য ও আর্থিক সহায়তা।
২৭ মিনিট আগে
চক্রটি উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করেছে। পরে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। এঁদের মধ্যে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং দুজন পালিয়ে দেশে ফিরেছেন বলে দাবি করেছে এসআরবি।
৩৩ মিনিট আগে