
বগুড়ার ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে করা দুইটি পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতী গ্রামের বাসিন্দা লাবলু খন্দকার (৫০) এবং কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আড়কাটিয়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম মিঠু (৫৫)।
আজ শুক্রবার দুপুরের দিকে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতা-কর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পথসভার উদ্দেশে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও ৬ শিক্ষকসহ ৮১ জনকে আসামি করা হয়। এ মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন লাবলু খন্দকার।
অপর দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট শহরে একটি মশাল মিছিল বের করেন। এ সময় যুবদলের নেতা-কর্মীরা বাধা দিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় আওয়ামী লীগের লোকজন। এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলাটির অজ্ঞাতনামা আসামি হিসেবে নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল হেলিম (৫৮) ফাঁসির দাবি জানায়।
২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশাযাত্রীকে থামিয়ে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে...
১৩ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিন ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামে এই রিমান্ড
১৫ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বাইজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে