নাশকতার মামলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী এ নির্দেশ দেন। মীর শাহ আলমের আইনজীবী ও বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল বাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাড. আবদুল বাসেদ বলেন, মিথ্যা ও গায়েবী মামলায় মীর শাহে আলম উচ্চ আদালতের নিদের্শে জামিনে ছিলেন। আজ মঙ্গলবার স্থায়ী জামিনের জন্য নিম্ন আদালতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৪ নভেম্বর সন্ধ্যায় শিবগঞ্জের মোকামতলা বন্দরে মারপিট, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

পিরোজপুরের নেছারাবাদে বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে তাঁকে...
২ মিনিট আগে
জেলা শহরের আদালত সড়ক এলাকা থেকে রামদা, চাপাতি ও গাছি দাসহ ১১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে তাঁদের আটক করা হয়...
৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারি গ্রামে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী নিজের কন্যাশিশুকে ঘাসপোড়া বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরে শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ পাঁচজনের একজন সৌদি আরবপ্রবাসী ইমন (২৫) মারা গেছেন। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৯ মিনিট আগে