
বগুড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্যাকেট আতশবাজি (পটকা) ও পটকা তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর পৌর এলাকার ভাটকান্দি দক্ষিণপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের মালতীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৩) ও ভাটকান্দি দক্ষিণপাড়ার মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে হারুন (২৮)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাটকান্দি দক্ষিণপাড়ায় হাতেম আলীর বাড়িতে আশতবাজি (পটকা) তৈরি করা হচ্ছে, এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে হাতেম আলী ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যান। পরে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাড়ি থেকে ৩ হাজার ৫৪০ প্যাকেট আতশবাজি ও তা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১২ হাজার ৪০০ টাকা।
সুমন রঞ্জন সরকার আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় বর্তমানে ৭৫ জন চিকিৎসাধীন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৯০ জন ডেঙ্গু আক্রান্ত।
৫ মিনিট আগে
গ্যাসবাহী ট্যাংকারটি ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। ভোরে আলতাপোল চারমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্যাংকারটি সড়কের পাশে স্বাস্থ্যকর্মী হাবিবুর রহমানের বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির বাথরুমের ভবন ভেঙে ট্যাংকারটি ভেতরে ঢুকে পড়ে। পরে পাশের আরেকটি বাড়ির একটি অংশেও আঘাত লাগে।
১৩ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। এ সময় পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে মারধরের অভিযোগও উঠেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
১৯ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
২৩ মিনিট আগে