
বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন এবং গাবতলীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু বেতার কেন্দ্রের সামনে এবং গাবতলী-সুখানপুকুর সড়কের চামুরপাড়া নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে দরগাহাটের দিকে যাচ্ছিল। কাহালু বেতার কেন্দ্রের সামনে ভ্যানের সামনের চাকা খুলে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী ফারুক হোসেন (৪০) মারা যান।
ওসি শাহিনুজ্জামান আরও বলেন, স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে ফারুক হোসেনের মেয়ে হুমাইয়ারা (৯) ও ভ্যানচালক শাহিনুর ইসলাম (৫০) মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, সকাল ১০টার দিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় রেশমী বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।
ওসি বলেন, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন রেশমী বেগম। চামুরপাড়া এলাকায় অসাবধানতাবশত স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছনে থাকা বালুবাহী ট্রাকের চাপায় মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন চালক আব্দুস সালামসহ ট্রাকটি আটক করে। পরে পুলিশ গিয়ে ট্রাকসহ চালককে থানায় নিয়ে যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকের নামে মামলা প্রক্রিয়াধীন।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে