
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, যদি আপনারা হ্যাঁ ভোট দেন, তাহলে বহুবিধ সুবিধা পাবেন রাষ্ট্রের কাছ থেকে। আর না ভোট দিলে কিছুই পাবেন না। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বগুড়ায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বগুড়া সদরের ফাঁপোর এলাকায় স্থানীয় ভোটারদের নিয়ে জেলা প্রশাসন এই উঠান বৈঠকের আয়োজন করে।
বৈঠকে ফারুক-ই-আজম বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে বহু রকমের নাগরিক অধিকার সুরক্ষিত হবে, সব ক্ষেত্রে জনগণ অবাধ স্বাধীনতা ভোগ করবে। পাশাপাশি নারীদের প্রতিনিধিত্ব বাড়বে হ্যাঁ ভোট দিলে। বাংলাদেশের স্বাধীনতার পর গঠিত সংসদের যত দুর্বলতা ছিল এবং আছে, সেগুলো দূর করার জন্যই এই হ্যাঁ এবং না ভোটের আয়োজন করা হয়েছে।
ফারুক-ই-আজম আরও বলেন, ‘হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্রের চাবিকাঠি হাতে রাখার এই সুযোগ যেন না হারাই আমরা।’ নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদত হোসেন ছাড়াও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ, বাহারছড়া এবং শামলাপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এই জাল...
২ মিনিট আগে
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে সীমান্তের মরদেহ পাওয়া যায়। হাজারীবাগের বাসায় তারা দু’জন একটি রুমে ভাড়া থাকতেন। ঘটনার সময় সীমান্তের রুমমেট বাইরে ছিলেন।
৩১ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নাশতার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সৈয়দ আলী (৫২) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর বাবা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যবসায়ী।
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সন্তান মো. মঞ্জুরুল হোসেনকে (জেলা ও দায়রা জজ) জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩-এর উপসচিব...
৪৪ মিনিট আগে