
বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে পুকুরের পানি সেচার সময় বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে অন্তত সাতজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান গতকাল উপজেলার হাউসপুর গ্রামের সরদারপাড়ায় তাঁর শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। আজ সকালে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার জন্য পুকুরে নামেন তিনি। এ সময় বিদ্যুতায়িত হলে তাঁকে উদ্ধারের সময় অন্তত সাতজন আহত হন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া আজকের পত্রিকাকে বলেন, স্বজনেরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের লোকজন এখনো যোগাযোগ করেননি। তবে এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৬ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৬ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৬ ঘণ্টা আগে