Ajker Patrika

প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার
অভিযুক্ত মাদ্রাসা সুপার বাকী বিল্লাহ। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাকী বিল্লাহ (৫২) নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বাকী বিল্লাহ এর চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী। বাকী বিল্লাহ মাঝে মধ্যেই চাচা শ্বশুরের বাড়ি বেড়াতে যেতেন। গত ২১ জানুয়ারি বিকেলে চাচা শ্বশুরের বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে তিনি ধর্ষণ করেন। কিছুদিন পর তাঁর শারীরিক পরিবর্তন দেখা দিলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

পুলিশ আরও জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ওই যুবতী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় বাকী বিল্লাহর চাচা শ্বশুর বাদী হয়ে ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গত ১ জুলাই থানায় মামলা নথিভুক্ত করা হয় এবং রাতেই বাকী বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার বাকী বিল্লাহকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত