
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দাদের অভিযানে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, ক্রিম, আইফোনসহ বিভিন্ন মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট (সিআইআইডি) আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার থেকে শুরু ২৪ ঘণ্টায় বিমানবন্দরে একাধিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য আটক করা হয়। অভিযানে ৬২৭ কার্টন সিগারেট, ১২ কেজি রং-সংযোজকযুক্ত ক্রিম, ২৫টি আইফোন এবং ২৬টি অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ৬০ লাখ ২৮ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দারা জানান, সৌদি আরব থেকে আসা ফ্লাইট বিএস ৩৬২, দুবাই থেকে আসা বিজি ১৪৮ এবং ইকে ৫৮৬ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ঘোষণা ছাড়া আনা এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দের পর এসব পণ্য কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
সিআইআইডি আরও জানায়, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।

বরিশালের সিভিল সার্জন হিসেবে যোগদানের মাত্র নয় দিনের মাথায় মো. মনিরুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে। আজ রোববার সকালে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এর পর তাঁর অপসারণের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করে কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেন
৫ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা এবং অনলাইন প্রতারণার অভিযোগে তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বসতঘর থেকে হালিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২ আগস্ট) মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা হত্যার অভিযোগ তুললেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর...
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত একটি স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার শিশুপার্কসংলগ্ন এলাকায় নির্মিত ‘৩৬শে জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক তোরণটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি...
১ ঘণ্টা আগে