ঠিকাদার উধাও

আড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে দাওয়াত খেতে যান না লোকজন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আমান উল্লাহ সড়কটির এই অবস্থা।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়কের আড়াই শ মিটার সংস্কারের জন্য ফাতেমা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত হন। ২৮ লাখ ৭২ হাজার ৫৮৬ টাকায় রাস্তাটি সংস্কারের দায়িত্ব দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায় গত বছরের ৩ নভেম্বর। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৫ জানুয়ারি রাস্তাটির সংস্কারকাজ শেষ করার কথা।
বগুড়ার ধুনট উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান ফাতেমা এন্টারপ্রাইজ কাজটি নুরুজ্জামান নামের একজন উপঠিকাদারের কাছে বিক্রি করে উধাও হয়ে যান। এরপর উপঠিকাদার কাজ পেয়ে চলতি বছরের মে মাসে রাস্তায় বিছানো ইট তুলে তিনিও উধাও হয়ে যান।
জানতে চাইলে উপঠিকাদার শাহ আলম বলেন, ‘বালু না পাওয়া এবং লাগাতার বৃষ্টির কারণে এত দিন কাজটি ফেলে রাখা হয়েছিল। শনিবার থেকে বালু বিছানোর কাজ শুরু হয়েছে।’ তিনি কাজটি শতকরা ৬ টাকা লাভে কিনে নিয়েছেন দাবি করে বলেন, ‘মানুষের দুর্ভোগ হচ্ছে। গ্রামবাসী ঠিকাদারের ওপর ক্ষুব্ধ, সেটাও জানি।’
ফাতেমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামিম আহম্মেদ বলেন, উপঠিকাদার হিসেবে কাজটি শেষ করার জন্য শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গত শনিবার থেকে কাজ শুরু করেছেন।
এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রুবেল হোসেন বলেন, ‘মূল ঠিকাদার কাজটি বিক্রি করে দেওয়ার পর আমরা এ পর্যন্ত দুজনকে কাজ বুঝিয়ে দিয়েছি। আট মাস পার হয়ে গেলেও কাজ শেষ হয়নি। গত মার্চে মূল ঠিকাদার ফাতেমা এন্টারপ্রাইজকে তাগিদপত্র দেওয়া হয়েছে। এরপর একাধিকবার মৌখিকভাবে তাগিদ দেওয়া হচ্ছে কাজ শেষ করার জন্য। কিন্তু তারা কাজ শেষ করতে পারছে না।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে