
‘হিরো আলম জিরো হয়ে গেছে’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে ফেসবুকে লাইভে এসে বক্তব্য দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
হিরো আলম বলেছেন, ‘হিরোকে যারা জিরো বানাতে এসেছে, তারাই জিরো হয়েছে।’
আজ শনিবার রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে হিরো আলম এ কথা বলেন।
হিরো আলম বলেন, ‘কিছু দল আমাকে নিয়ে কথাবার্তা বলছে। আজকে দেখলাম আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের স্যার মন্তব্য করেছেন যে, বিএনপি নাকি আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। আমার কথা, বিএনপি কেন আমাকে দাঁড় করিয়ে দেবে? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমাকে কেউ দাঁড় করিয়ে দেয়নি।’
তিনি বলেন, ‘ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না। হিরো হিরোই থাকে। আমাকে কেউ জিরো বানাতে পারেনি, পারবেও না। এটা আপনি ভুল বলেছেন। হিরো আলম হিরোই আছে। হিরোকে যারা জিরো বানাতে এসেছে, তারাই জিরো হয়েছে।’
হিরো আলম আরও বলেন, ‘ওবায়দুল কাদের স্যার এ কথাও বলেছেন, হিরো আলম এখন বিএনপির কাঁধে ভর দিয়ে চলছে। হিরো আলম কারও কাঁধের ওপর ভর করে চলে না। আজ এতোদূর এসেছি কেউ সহযোগিতা করেনি। আমি নিজে পরিশ্রম-সংগ্রাম করে আজকে হিরো আলম হয়েছি।’
তিনি বলেন, ‘আপনারা বলেছেন গণতন্ত্রের দেশ, সবাই নির্বাচন করতে পারে। সবাই যদি নির্বাচন করতেই পারে এবং আপনাদের আইনে থাকে। তাহলে আমি ভোটে গেলে সংসদ ছোট হবে কেন? সংসদের তো ছোট হওয়ার কথা নয়। আমার কথা- আমি পার্লামেন্টে গেলে যদি পার্লামেন্ট ছোটই হয়, তাহলে আমরা যখন মনোনয়ন পেপার কিনি, তখন আপনাদের কিন্তু এটা বলা উচিত ছিল যে হিরো আলমের কাছে যেন মনোনয়নপত্র বিক্রি করা না করা হয়।’
ভোটে হারিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দেন হিরো আলম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে বলব, সবার বিচারই তো আপনি করেন, তাই আমিও আপনার কাছে বিচার দিলাম যে, ভোট সুষ্ঠু মতো হলো, কিন্তু ভোটের ফলাফল সুষ্ঠু মতো দেওয়া হলো না কেন? আমি এর বিচার চাই।’

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি রাজা ইলিশ ধরা পড়েছে। ইলিশটির ওজন প্রায় তিন কেজি। ৯ হাজার টাকায় নিলামে মাছটি বিক্রি করা হয়। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি বিক্রি করা হয়।
২ ঘণ্টা আগে
ছোট–খাটো মানুষটি কত যে ভালোবাসা বুকে ধারণ করতেন। বাইরে যতখানি কঠিন ছিলেন ভেতরে একেবারে গৃহী একজন মানুষ ছিলেন। সংসার, সন্তান আশপাশের সবাইকে তিনি প্রবল ভালোবাসতেন। মার জন্মদিনে ওয়াহিদ ভাই, সনজিদা আপা, বেনু ভাই আসতেন। তাদের সঙ্গে আরও অনেকে ইফফাতসহ আরও অনেকে আসত। সকাল বেলাটা একেবারে যেন হেসে উঠত।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার এক ছাত্রীকে একই মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২০ জুন) এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে। আটক ব্যক্তি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার....
৩ ঘণ্টা আগে