Ajker Patrika

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২০: ৩৬
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সান্তাহার থেকে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে রেললাইন ধরে হেঁটে আসছিলেন। এ সময় তিনমাথা দিক থেকে আসা ট্রেনের হুইসেল শুনেও তিনি রেললাইন থেকে সরে যাননি। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর বসে পড়েন। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবলুর রশিদ বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর বয়স ৫০ থেকে ৫৫ বছর। মরদেহ উদ্ধার করে বগুড়া রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঘটনার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত