বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুতায়িত হয়ে পাঁচজনের মৃত্যু এবং ৪০ জন আহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিএম ইমরুল কায়েসকে প্রধান করে গঠিত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রাথমিক অনুদান দেওয়া হয়েছে।
এদিকে রথের চূড়া ৩২ ফুট উঁচু করা নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানে তিনি অতিথি ছিলেন। আয়োজকদের তাঁর কাছে উদাসীন মনে হয়েছে। আর ইসকন বগুড়া জেলা শাখার সভাপতি খরাজিত কৃষ্ণদাস ব্রহ্মচারী বলেছেন, প্রতি বছর রথ উৎসবের আগে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ছাড়াও পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানে কখনই রথের চূড়ার উচ্চতা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। দুর্ঘটনা ঘটার পর সবাই প্রশ্ন তুলছেন, এটি দুঃখজনক!
তিনি বলেন, ‘চূড়াটি এমনভাবে তৈরি যে, নিচে হাতল ঘুরিয়ে উঁচু–নিচু করা যায়। রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে যাওয়ার পর রথের ওপরে বসে থাকা আমিসহ কমপক্ষে ২৫ জন অলৌকিক ভাবে প্রাণে বেঁচে যাই!’
রথ উৎসবে দুর্ঘটনার বর্ণনা করে ইসকন বগুড়া জেলা শাখার সভাপতি খরাজিত কৃষ্ণদাস ব্রহ্মচারী বলেন, রথটি চাকাসহ উচ্চতা ৮ ফুট। এর সঙ্গে চূড়া ৩২ ফুট। সব মিলিয়ে চূড়ার উচ্চতা ৪০ ফুট। চাকা ঘুরিয়ে চূড়াটি প্রয়োজন মতো উঁচু–নিচু করা যায়। গতকাল রোববার রথযাত্রার সময় চূড়া উঁচু–নিচু করার দায়িত্বে ছিলেন অলোক এবং সুশান্ত নামের দুইজন। আর শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ইসকনের ১০০ স্বেচ্ছাসেবক। সেউজগাড়ি আমতলা এলাকায় সড়কে বিদ্যুতের তার দেখে অলোক চাকা ঘুরিয়ে চূড়া নিচু করছিলেন।
খরাজিত বলেন, ‘কিন্তু সামনে কয়েক হাজার ভক্ত রশি ধরে রথ জোরে টেনে নেওয়ার কারণে চূড়াটি বিদ্যুতের তারে লেগে যায়। এ সময় রথের ওপরে থাকা যে যার মতো লাফিয়ে পড়েন। অলোক সঙ্গে সঙ্গে মারা যান। সুশান্ত চাকার হাতলে হাত দিলে তিনিও গুরুতর আহত হন।’
রথ জোরে টানার কারণে যেমন দুর্ঘটনা ঘটেছে তেমনি অসংখ্য মানুষ প্রাণেও রক্ষা পেয়েছেন বলে দাবি করেন ইসকনের জেলা সভাপতি। তিনি বলেন, ‘জোরে টানার কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই রথের চূড়া ভেঙে বিদ্যুতের তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।’
তিনি বলেন, ‘রথের পুরো কাঠামোটি স্টিলের তৈরি। এর ওপরে বসে ছিল কমপক্ষে ২৫ জন। নিচে যারা রথের কাঠামো ধরে ঠেলে নিয়ে যাচ্ছিলেন তাঁরাই হতাহত হয়েছেন।’
এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৩৮ জনের মধ্যে আটজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রঞ্জন পাল এবং চন্দন দেব নামের দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় আজ সোমবার ঢাকায় পাঠানো হয়েছে। এখনো ২৮ জন চিকিৎসাধীন বলে জানিয়েছেন শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।
আজ বিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া বেগম শজিমেক হাসপাতালে আসেন। তিনি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

‘কলেজ থেকে গত বৃহস্পতিবার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে; কিন্তু বাড়ি গিয়ে দেখি প্রবেশপত্রে কিউআর কোড স্ক্যান করা যাচ্ছে না। আর রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড স্ক্যান করতেই স্ক্রিনে ভেসে উঠল এক ছেলের নাম ও রেজিস্ট্রেশন নম্বর। অথচ কার্ডের ওপরে আমার নাম, ছবি ও রেজিস্ট্রেশন...
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ী এলাকায় গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
১১ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ইয়াবা সেবনের এক মিনিটের এই ভিডিও নিয়ে দলীয় নেতা-কর্মী ও এলাকার মানুষ বিব্রত। জহুরুল ইসলাম উপজেলার ভুতবাড়ি গ্রামের বাসিন্দা ও ভান্ডারবাড়ি...
১৯ মিনিট আগে
ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদরের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টার বাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে