
বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুতায়িত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, অলোক সরকার (৪০), আতশী রানী (৪০), রঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং অজ্ঞাত পরিচয় এক নারী।
জানা গেছে, সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয় বিকেল ৫টায়। ১০ মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ী আমতলা এলাকায় পৌঁছায়। এ সময় স্টেশন সড়কে রথের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আগুন ধরে যায়।
এ সময় রথের ওপরে বসে থাকা এবং নিচে থাকা অন্তত ৩০ জন আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মেডিকেল কলেজে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে এক জন মারা যান।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ফিল্ড অফিসার মো. একরামুল হকের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব দানিয়াপাড়া গ্রামের একটি ভবনে টিএমএসএসের ভাড়া করা আবাসিক কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাইশা খাতুন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ...
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলারডুবির ঘটনায় হেলাল উদ্দিনের মরদেহ নিখোঁজের চার দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে তাঁর তিন ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে উপজেলার রতনপুর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু হয়েছে। এ জরিপ চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।
৩১ মিনিট আগে