Ajker Patrika

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন
প্রতীকী ছবি

বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। পরে তাঁর মরদেহ রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে চলে যায় আরেকটি ট্রেন। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, প্রথম ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হওয়ার পর মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই আরেকটি ট্রেন সেটির ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত