বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী মারা গেছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শহরদিঘী গ্রামের কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাবেয়া গত প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনের দিকে চলে যান। পরে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শীত আসার আগেই বাজারে নতুন আলু তুলে ভালো দাম পাওয়ার আশায় নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আমন ধান কাটার পরপরই উপজেলার বিভিন্ন মাঠে আলু রোপণ শুরু হয়েছে। গত মৌসুমে আলুর দাম কম থাকায় লোকসান হলেও এবার অনুকূল আবহাওয়া ও সারের স্বাভাবিক সরবরাহে আশাবাদী তাঁরা।
১ মিনিট আগে
যশোরের কেশবপুরে ভেজাল শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এ জরিমানা করা হয়।
৪ মিনিট আগে
রাজধানীর শাহ আলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
৮ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে বিভিন্ন স্থান থেকে আটক ১০ কিশোরকে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শপথ করিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে চরজব্বার থানার নিচে আয়োজিত এক অনুষ্ঠানে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান কিশোরদের শপথবাক্য পাঠ করান।
২৬ মিনিট আগে