Ajker Patrika

বগুড়ায় কিশোর খুন, আরও দুজন ছুরিকাহত

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কিশোর খুন, আরও দুজন ছুরিকাহত
প্রতীকী ছবি

বগুড়ায় ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনার জেরে আরও দুজন ছুরিকাহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে বগুড়া শহরের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সিয়াম (১৭)। সে বগুড়া শহরের ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহত ব্যক্তিরা হচ্ছে একই এলাকার তুহিন (১৬) ও তুর্য (২২)। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সিয়াম তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় সিয়ামের বুকে ছুরিকাঘাত করে তার বন্ধুদের মধ্যে একজন। পরে সিয়ামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার জেরে সিয়ামের লোকজন তুহিন ও তুর্যকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ জানতে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত