
বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাসচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া (৩৫) ও তাঁর ছেলে আব্দুল্লাহ (৪)।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তাঁর ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এ সময় তাঁরা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের ওপর দিয়ে লাফিয়ে পার হন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস তাঁদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তিনি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে শূন্য রয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একইভাবে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদটি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে শূন্য। বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক
১০ মিনিট আগে
শুক্রবার সকাল ১০টা থেকে পতিসরের দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি পতিসর কলেজ মাঠে ১০ দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
১৩ মিনিট আগে
পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুবেল হাওলাদার বলেন, ‘আড়িয়াল খাঁ নদের ওপর সেতুর দাবি দীর্ঘদিনের। প্রায় এক যুগ ধরে এলাকাবাসী মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে আসছেন। কিন্তু এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।’
১ ঘণ্টা আগে