Ajker Patrika

বগুড়ার ৭টি আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৩৬ শতাংশ

বগুড়া প্রতিনিধি
বগুড়ার ৭টি আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৩৬ শতাংশ
বগুড়া–৭ আসনের (শাজাহানপুর ও গাবতলী উপজেলা) শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৭টায় ভোট দিতে লাইনে অপেক্ষমাণ ভোটাররা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার সাতটি আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৮ দশমিক ৩৬ শতাংশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন।

তিনি জানান, বগুড়া-১ আসনে ১৮ দশমিক ৫ শতাংশ, বগুড়া-২ আসনে ১৯ শতাংশ, বগুড়া-৩ আসনে ১৮ শতাংশ, বগুড়া-৪ আসনে ১৮ শতাংশ, বগুড়া-৫ আসনে ১৯ শতাংশ, বগুড়া-৬ আসনে ১৯ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ১৭ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অপেক্ষা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত