Ajker Patrika

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দাবিতে আন্দোলন জোরদারের প্রস্তুতি

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ০০
ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দাবিতে আন্দোলন জোরদারের প্রস্তুতি
ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও গ্যাস সংযোগসহ ৬ দফা দাবির কর্মসূচি পালনের লক্ষ্যে মতবিনিময়। ছবি: সংগৃহীত

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও সরকারি মেডিকেল কলেজ স্থাপনসহ ছয় দফা দাবি আদায়ে আবারও আন্দোলনে নামছেন ভোলার বাসিন্দারা। এর অংশ হিসেবে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।

বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি হিসেবে এ কর্মসূচির আয়োজন করেছে ‘আমরা ভোলাবাসী’। সংগঠনটির সদস্যসচিব মীর মোশারেফ অমি এ তথ্য জানিয়েছেন।

মোশারেফ অমি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে অবৈধ গ্যাস চুক্তি বাতিল এবং গ্যাস পাচার বন্ধ—এসব দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এলাকাবাসী। এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, স্মারকলিপি, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। তবে এখনো দাবিগুলো বাস্তবায়িত হয়নি।

এ অবস্থায় গত ১৫ অক্টোবর রাতে ভোলা জেলা পরিষদে বিশেষ মতবিনিময় সভা থেকে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দেন ‘আমরা ভোলাবাসী’র নেতারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় দুর্গাপূজার পর গণস্বাক্ষর অভিযান ও লিফলেট বিতরণ, উপজেলা পর্যায়ে কমিটি গঠন, জেলার চার সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। পাশাপাশি জেলা আহ্বায়ক কমিটির সদস্যসংখ্যা বাড়ানো এবং নারী সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত