
ভোলার পাঁচ উপজেলার ১৪ গ্রামের প্রায় ৩ হাজার পরিবার আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছে। সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলা টবগী গ্রামে মরহুম খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মাঝি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটোয়ারী বাড়ির জামে মসজিদ-সংলগ্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মো. রাশেদুল ইসলাম বাবু বলেন, ‘আমার বাবা মরহুম মজনু মিয়া ছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা দরবারে আউলিয়ার সুরেশ্বর দরবার পীরের একজন মুরিদ। তিনিই ছিলেন ভোলা জেলার খলিফার দায়িত্বে। মজনু মিয়া দীর্ঘ বহু বছর ধরে এখানে সুরেশ্বর দরবার পীরের মুরিদদের নিয়ে সৌদি আরবের সঙ্গে মিলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদ্যাপন করেছেন।
আমার বাবার মৃত্যুর পর আমাকেই এর দায়িত্ব পালন করতে হয়।’ তিনি আরও বলেন, দীর্ঘদিনের ধারাবাহিকতায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নসহ জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছেন।
ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম, লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চরপাতিলা গ্রামে ঈদ উদ্যাপন করা হয়েছে।
জানা যায়, সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের মুরিদ পরিবারের সদস্যরা শত বছরের বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপন করে আসছেন।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলেন। এদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা-পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে