ভোলার ইলিশা লঞ্চঘাটে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসাসহায়তা প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত দুই জেলে হলেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের মো. মোতাহার গোল্দারের ছেলে মো. আলমগীর গোল্দার (৪৫) ও তার ছেলে মো. মিজানুর রহমান গোল্দার (১৩)।
আজ সোমবার বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের (ভোলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, আজ সোমবার সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাটসংলগ্ন এলাকায় মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা নদীতে ডুবে যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন ইলিশার সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে বোটে থাকা দুই জেলে মো. আলমগীর গোল্দার ও তার ছেলে মো. মিজানুর রহমানকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের (ভোলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পরবর্তীতে ডুবে যাওয়া বোট উদ্ধার করে বোটসহ তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৬ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৭ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে