
ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মো. জসিম পুকুরের পানি সেচ দেওয়ার পর হাত দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তিনি একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ম্যাগাজিনসহ একটি পিস্তল পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ডাকাতিয়া চৌমুহনী এলাকায় রাস্তার পাশের জনৈক জসিমের একটি পরিত্যক্ত পুকুরে পানি সেচ দেওয়ার সময় একটি অস্ত্র পাওয়া যায়। খবর পেয়ে তিনি ও তাঁর মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে, অস্ত্রটিতে মরিচা ধরেছে এবং এর গায়ে মেইড ইন জাপান (Made in Japan) লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ পুকুরে এটি ফেলে রেখে গিয়েছিল।
তিনি আরও বলেন, পুলিশ অস্ত্রটি জব্দ করে আদালতকে অবগত করা হয়েছে। আদালতের নির্দেশ পেলে এটি সক্রিয় নাকি নিষ্ক্রিয়, দেশি নাকি বিদেশি তা তদন্ত করে দেখা হবে।

গণ-অভুত্থানের মুখে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে...
৩৭ মিনিট আগে
নাটোরের লালপুরে অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন নম্বর চালু করার নির্দেশ দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। আজ সোমবার (২৩ মার্চ) উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী পুনর্মিলনী...
৪০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষ, মিছিলে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশসহ ২০-২৫ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে মুখোশ পরিহিত ২০ থেকে ২২ জনের একদল ডাকাত কারখানার ভেতরে প্রবেশ করে। এরপর ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এবং পরে তাঁদের আটকে রাখে ডাকাতেরা। এরপর ডাকাতেরা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং কারখানার...
১ ঘণ্টা আগে