Ajker Patrika

বিদ্যুৎ-জ্বালানি অবকাঠামোতে হামলা করলে যেভাবে প্রতিক্রিয়া জানাবে ইরান, তালিকা দিল আইআরজিসি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২২ মার্চ ২০২৬, ২২: ৩৯
বিদ্যুৎ-জ্বালানি অবকাঠামোতে হামলা করলে যেভাবে প্রতিক্রিয়া জানাবে ইরান, তালিকা দিল আইআরজিসি
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। ছবি: সংগৃহীত

আগামী সোমবারের (২৩ মার্চ) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আজ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্টকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি তাদের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের একটি তালিকা প্রকাশ করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘আমরা বারবার বলেছি, হরমুজ প্রণালি কেবল শত্রুপক্ষের যাতায়াতের জন্য বন্ধ রাখা হয়েছে। এটি এখনো পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে এটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও জানান, ইরানের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করে এমন নির্দিষ্ট নিয়মনীতি মেনে ‘নিরাপদ যাতায়াত’ এখনো অনুমোদিত।

মুখপাত্র জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর তাদের হুমকি বাস্তবায়ন করে, তবে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে।

বিদ্যুৎ-জ্বালানি অবকাঠামোতে হামলা করলে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, তার একটি তালিকা দেন তিনি। এগুলো হলো—

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ—ইরানের বিদ্যুৎ-জ্বালানি অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালিটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো পুনর্নির্মিত না হওয়া পর্যন্ত এটি আর খোলা হবে না।

পাল্টা লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের অবকাঠামো—ইসরায়েলের সব বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ধ্বংস—এই অঞ্চলে যেসব কোম্পানির মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে, সেগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।

প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে হামলা—প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে তারা ইসরায়েলসহ এই অঞ্চলের অন্যান্য দেশের জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। এতে পুরো অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ওঠা বাস আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ১২

হরমুজ প্রণালি মুক্ত করতে সমুদ্রপৃষ্ঠে অভিযান যুক্তরাষ্ট্রের, ইরানের চমক পানির নিচে

ট্রেন-বাস সংঘর্ষ: যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের

জীবননগরে শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত