ভোলার দৌলতখান উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির পাঁচ মেট্রিক টন (১০০ বস্তা) সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় হৃদয় (২২) নামের এক নসিমনচালককে (চাল বহনকারী) আটক করা হয়। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায়।
বুধবার (২৫ জুন) রাত ৯টার দিকে বাংলাবাজার ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে চালসহ তাঁকে আটক করে বালাবাজার পুলিশ ফাঁড়ির একটি দল।
বালাবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাবিখা কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করা হয়। চাল বহনের কাজে ব্যবহৃত নসিমনসহ চালক হৃদয়কে আটক করা হয়েছে।’
জব্দ করা চাল ও আটক হৃদয়কে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চাল কাবিখা কর্মসূচির আওতায় দৌলতখান থেকে এনে ভোলা সদরে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। তবে চালের মালিক এখনো শনাক্ত হয়নি। তদন্ত চলছে।’
এ বিষয়ে দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আটক চাল দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ছিল। প্রকৃত জেলেদের মধ্যে চাল না দিয়ে তা রাতের আঁধারে পাচার করা হচ্ছিল। এলাকাবাসীর দাবি, এসব চোর চক্রকে আইনের আওতায় আনা হোক।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ১৭ জুন নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই তারিখ ধার্য করেন।
১২ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামের দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকেরা ১০০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছেন। আজ রোববার দুপুরে জেলা শহরের প্রধান সড়কে আয়োজিত এ র্যালিতে কয়েক শ ফুটবলপ্রেমী অংশ নেন।
৩৯ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. মশিউরকে মাদক সেবন ও মাদক সরবরাহের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
১ ঘণ্টা আগে