
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করলেন আর্জেন্টিনা সমর্থকেরা। আজ রোববার দুপুরে জেলা শহরের প্রধান প্রধান
সড়কে অনুষ্ঠিত র্যালিতে প্রায় ১০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।
ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সকাল সাড়ে ১১টা থেকে সমর্থকেরা জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার পর সেখান থেকে বিশাল র্যালি বের করা হয়।
র্যালিতে ছোট-বড় অসংখ্য পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে কয়েকশ ভক্ত অংশ নেন। ব্যান্ড পার্টি, ভেপু বাঁশি, মাইক ও আতশবাজির আলোয় পুরো শহরে উৎসবের আমেজ তৈরি হয়।
র্যালিটি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের চৌরাস্তা, স্বর্ণকারপট্টি, আমতলা ও কালীবাড়ি মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় বড় মাঠে গিয়ে এটি শেষ হয়।
র্যালি শেষে বড় মাঠে প্রায় এক ঘণ্টা ধরে নাচ-গান ও স্লোগানের মাধ্যমে প্রিয় দলকে নিয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকেরা।
আয়োজনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সদস্য আরমান হোসেন সোহেল, আব্দুল্লাহ আল মামুন, আরাফাত আলী রনি, আরাফাত হোসেন সাগর, আরমান হোসেন তারেক, মিঠুন হাসান, আসাদুজ্জামান শামিম, জুবায়ের আকাশ, শুভ, আতাউর রহমান ও মহিসহ জেলা শহরের কয়েকশ ফুটবলপ্রেমী।
আয়োজকেরা জানান, সাধারণ মানুষের মাঝে বিশ্বকাপের আনন্দ ছড়িয়ে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১১ জুন বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাওয়ার বিষয়টি মাথায় রেখে এখন থেকেই জেলাজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তিকে নির্যাতন এবং আরেক দম্পতির দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত চার দিনে এমন তিনটি ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ বলছে, ছাত্রীকে উদ্ধারে ও আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত নিলয় ও রাজু নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
২৩ মিনিট আগে
হবিগঞ্জের ১০৩.২ কিলোমিটার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে ৫৫ বিজিবি। ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা টহল চলছে। আজ রোববার সকাল থেকে মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।
৩৬ মিনিট আগে