
ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১১ এপ্রিল) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন হয়।
দুপুরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসেন। এর আগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফল অনুযায়ী সভাপতি পদে নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মো. সোলাইমান ১৯ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী নাসির উদ্দিন লিটন পেয়েছেন ২১ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নুরে আলম ফয়েজউল্লাহ এবং দপ্তর সম্পাদক ছোটন সাহা। তাঁদের মধ্যে ছোটন সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্যপদে মোতাছিন বিল্লাহও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও নির্বাহী সদস্যের একটি পদ বর্তমানে শূন্য রয়েছে।
প্রেসক্লাবের ৪৬ জন সদস্যের মধ্যে ৭টি পদের বিপরীতে ১৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য ভোলা প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।

শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘবদ্ধ যুবকদের মারধরের ১০ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ। এ ঘটনায় করা হত্যাচেষ্টা মামলা হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগে
নেত্রকোনার কৈলাটি ইউনিয়নে পাঁচ বছরের শিশু জান্নাত আক্তার হত্যার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় করা মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন নিহত শিশুর স্বজনেরা।
২৪ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় আল-আমিন মজুমদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় দুই সন্তানের জননী দীপালি সরকারের পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চৈতন্য সরকারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে ঘটনাটি বিবাহবহির্ভূত সম্পর্কের বিরোধের ফল বলে দাবি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ার কথা জানিয়েছে থানা
৩৫ মিনিট আগে