
ভোলার হাফিজ ইব্রাহিম কলেজে আজকের পত্রিকার প্ল্যাটফর্ম পাঠকবন্ধুর উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকারিয়া আজম।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, ‘আজকের পত্রিকার পাঠকবন্ধু প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের সামাজিক কাজে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাল্যবিবাহ ও মাদকবিরোধী এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা বলেন, ‘বাল্যবিবাহ ও মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ সমস্যা। যুবসমাজকে এসব থেকে রক্ষা করে গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। পাঠকবন্ধু যেভাবে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।’
অনুষ্ঠানে আরও ছিলেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রুবেল, ইসলাম শিক্ষা বিভাগের নাঈমুর রহমান, সমাজকর্ম বিভাগের উম্মে কুলসুম, বাংলা বিভাগের মেরুন নাহারসহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর শুরু হওয়া এ অভিযানে কিছু জায়গায় বাধা এলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগের দিন উচ্ছেদ করা বেশির ভাগ স্থানেও নতুন করে দখল বসেনি বলে জানিয়েছে
২১ মিনিট আগে
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান-সাবেক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায়
২৫ মিনিট আগে
আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা যায় মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামি এ মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে...
৩০ মিনিট আগে
ভাড়াসংকট ও লোকসানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ই-কার সেবা বন্ধ হয়ে গেছে। চালকদের দাবি, দৈনিক নির্ধারিত অর্থ পরিশোধের পর আয় না থাকায় এই সেবা টিকিয়ে রাখা তাঁদের পক্ষে সম্ভব হয়নি।
৩৪ মিনিট আগে