
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন আজকের পত্রিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাসপাতালে আসার আগেই আমির সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং, মৃত্যুর কারণটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।’
এ ঘটনায় সমাবেশস্থলে শোকের ছায়া নেমে আসে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।
শহর জামায়াতের আমির এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বেলা সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াত নেতা এনামুল হক।

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) রফিকুল হাসান গনি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
৫ মিনিট আগে
জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ বুধবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
১৯ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার (৪৮) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
২১ মিনিট আগে
অনলাইন গ্রুপে ফয়সাল সরকার অমি (৩৫) নামের এক যুবক বলে বসেন, ‘টাকা আপনি খাইছেন, ওরে (ওদের) হাত দিয়া।’ আর এতে মেজাজ হারিয়ে আত্মগোপনে থাকা ফারুক চৌধুরী ওই যুবকের উদ্দেশে বলেন, ‘তুই সামনে পড়িস। তোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে।’
২৫ মিনিট আগে