ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার চকবাজার ও চরফ্যাশন হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. রুবেল, মো. নাছিম, বেল্লাল, মো নাসির, ভুট্টো, বাবুল, রাফসান, মোশারেফ হোসেন, সালেহ উদ্দিন ও জমশেদ। তাঁদের ভোলা ও চরফ্যাশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার জন্য উভয় দলের নেতারা একে অপরকে দায়ী করেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
জানা গেছে, আজ সকালে উপজেলার চকবাজার ও চরফ্যাশন হাসপাতাল এলাকায় বিএনপি ও জামায়াতের গণসংযোগ চলাকালে দুপক্ষের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা হাসপাতালে যান। পরে নৌবাহিনীর সদস্যরাও হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁরা দুপক্ষের কর্মীদের হাসপাতাল থেকে সরিয়ে দেন।
এ বিষয়ে ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোস্তফা কামাল বলেন, উপজেলার জিন্নাগর ৯ নম্বর ওয়ার্ডে আজ সকালে জামায়াতে ইসলামীর কর্মীরা গ্রুপভিত্তিক ক্যাম্পেইন করছিলেন।
এ সময় বিএনপির ৮-১০ জন লোক এসে ওই ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি জামালের ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতে ইসলামীর অন্তত চারজন আহত হন। আহত ব্যক্তিদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল জানান, চকবাজার এলাকায় বিএনপির গণসংযোগ চলাকালে যুবলীগ নেতা জামালসহ জামায়াতের কিছু লোক ঢুকে পড়েন। এতে তাঁদের সঙ্গে বিএনপির কর্মীদের কথা-কাটাকাটি হয়।
পরে বিষয়টি নিয়ে ফয়সালায় বসার কথা থাকলেও ছাত্রশিবির ৩০টি মোটরসাইকেলে গিয়ে সেখানে বিএনপির কর্মীদের ওপর হামলা চালান। এতে বিএনপির ১০-১২ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ওসি জাহাঙ্গীর বাদশা আজকের পত্রিকাকে বলেন, চরফ্যাশনে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তাঁর মেয়ে মরিয়ম (৮)।
১১ মিনিট আগে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার কারণ দর্শানোর এই নোটিশ পাঠান।
১৩ মিনিট আগে
এর আগে ৭ জানুয়ারি সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় ভোটের গাড়ির মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়। সে সময় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রদর্শনী উপভোগ করলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। স্থানীয়রা তখন জানান, ভোটের গাড়ি আসার বিষয়ে তাঁরা আগে কিছুই জানতেন না।
১৬ মিনিট আগে