
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গভীর রাতে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটির লতিফ ছাত্রাবাসের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ছাত্রদলের এক নেতাকে চাকু দিয়ে আঘাত করলে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রদল-ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। তাঁদের নাম-পরিচয়ও জানা যায়নি।
ছাত্রদল ও ছাত্রশিবির এই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে। ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবিরের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। তাঁদের এক কর্মীকে চাকু দিয়ে আঘাত করেন শিবিরের নেতা-কর্মীরা।
অন্যদিকে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁদের কর্মীদের ওপর আগে হামলা করা হলে আত্মরক্ষার্থে তাঁরা প্রতিরোধ গড়ে তোলেন।
ঘটনার পরপরই ক্যাম্পাস প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন। প্রায় দুই ঘণ্টা চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়। রাত পৌনে ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মো. বাদল গোমস্তা আজকের পত্রিকাকে বলেন, রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হন। এর মধ্যে একজন গুরুতর আহত হন। রাত পৌনে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা তিনি।
এদিকে এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

চাঁদপুরের আট উপজেলায় ৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে চিকিৎসক রয়েছেন। অথচ সেসব চিকিৎসক সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সামান্য সেবা পেতেও ছুটতে হচ্ছে উপজেলা কিংবা জেলা সদরে।
৪৩ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে অবৈধ ড্রেজার ও রুট পারমিটবিহীন বাল্কহেড দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন ও পরিবহনের মহোৎসব চলছে। প্রশাসনের জরিমানার পরেও উপজেলার ১০ থেকে ১২ জন চিহ্নিত ড্রেজার ও বাল্কহেডের মালিক ভূগর্ভ থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও পরিবহন করছেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভয়াল গ্রাসে প্রতিনিয়ত ঘরবাড়ি হারাচ্ছেন নদীপাড়ের মানুষেরা। গত ৭২ ঘণ্টায় তিস্তা নদীর আকস্মিক ভাঙনে বিলীন হয়ে গেছে ৮৩টি পরিবারের বসতভিটা। এর মধ্যে ১২টি পরিবারের অন্তত সাতটি টিনের ঘর পুরোপুরি নদীতে তলিয়ে গেছে এবং কয়েকটি ঘরের আংশিক নদীতে চলে গেছে।
১ ঘণ্টা আগে
জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩৩ বছরে নিখোঁজ বরগুনার পাথরঘাটার ১৯২ জেলে। ঝড়, জলোচ্ছ্বাস, উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে ট্রলারডুবির পাশাপাশি গভীর সমুদ্রে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতাও বাড়াচ্ছে এ ঝুঁকি। অনেকের পরিবার এখনো স্বজনের অপেক্ষায়।
২ ঘণ্টা আগে