
ভোলায় বিদ্যুৎ অফিসে ঢুকে সংযোগ লাইনের মালপত্র চুরি করতে গিয়ে আহত হয়েছে এক যুবক। ওই যুবকের নাম মুন্না আমিন (২৭) । তিনি ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে সদরের ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড ভোলা অফিসের মধ্যে এ ঘটনা ঘটে। এতে রাত সোয়া ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ভোলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানা গেছে।
ওজোপাডিকো ভোলা অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ২টার দিকে ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওজোপাডিকো ভোলার অফিসে ঢুকে বিদ্যুতের সাবস্টেশনের ৩৩ কেভি মেইন লাইনের বিদ্যুতের মূল্যবান মালপত্র (যন্ত্রাংশ) খুলতে যায় কয়েকজন যুবক। বিদ্যুৎ-সংযোগ থাকা অবস্থায় ওই যন্ত্রাংশ (মূল্যবান তামা) খুলতে গেলে হঠাৎ করে উচ্চ ভোল্টেজের বিদ্যুতায়িত হন মো. সুমন নামের এক যুবক। তাঁর চিৎকারে অফিসের পাহারাদার দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে টহল পুলিশের সহযোগিতায় গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওজোপাডিকো ভোলা অফিসের উপসহকারী প্রকৌশলী মো. মহিউদ্দিন জানান, রাতে ভোলা-বোরহানউদ্দিন ৩৩ কেভি পুরোনো লাইনের আইসুলেটরের তামার প্লেট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই চোর নিচে পড়ে যায়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে। তিনি আরও বলেন, এর আগেও বেশ কয়েকবার বিদ্যুৎ অফিসের ট্রান্সফরমার, বিদ্যুতের তার ও বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলাও করা হয়েছে।
ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আরাফাতুর রহমান জানান, আহতের ডান হাত প্রায় ৫০ ভাগ এবং পা-টাও হালকা ঝলসে গেছে।
এদিকে, এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, গভীর রাতে এমন বিপজ্জনক কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ বলেন, ‘আমার অফিসের আশপাশে গাঁজাখোরের একটি চক্র আছে। তারা প্রায়ই অফিসে ঢুকে বিদ্যুতের বিভিন্ন মালপত্র চুরি করে নিয়ে যায়। গত রাতেও মেইন লাইনে উঠে যন্ত্রাংশ চুরি করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ লাইনে বিদ্যুতায়িত হয়ে এক চোর নিচে পড়ে যায়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে আমরা গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা করা হয়েছে।’
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আহত ব্যক্তি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ ঘণ্টা আগে