
বরিশালের হিজলায় ঝড়ে মেঘনা নদীতে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ধুলখোলা এলাকায় হঠাৎ ঝড়ে নৌকাডুবিতে শিপন মালতিয়া (২২) ও জুয়েল সরদার (২৩) নামের দুই জেলে নিখোঁজ হন। নৌকাডুবির প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁদের সন্ধান মেলেনি বলে জানায় নৌ পুলিশ। হিজলা নৌ পুলিশের উপপরিদর্শক মো. শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিপন মালতিয়া উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের আলম মালতিয়ার ছেলে এবং জুয়েল সরদার একই গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে। তাঁরা মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়েন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দা মো. ছগির হোসেন জানান, শনিবার অন্য জেলেদের মতো একটি নৌকায় শিপন, জুয়েলসহ চারজন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। বেলা আড়াইটার দিকে হঠাৎ ঝড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শিপন ও জুয়েল নিখোঁজ হন। স্বজন ও জেলেরা তাঁদের দুজনকে খোঁজ করার পাশাপাশি নৌ পুলিশকে অবহিত করেন।
হিজলা নৌ পুলিশের এসআই মো. শাহীন বলেন, ঝড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন। রোববার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলেদের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
২ মিনিট আগে
‘সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয়। তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। জনগণ এখন বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে এবং কারা দেশ পরিচালনা করবে...
১৯ মিনিট আগে
মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে আট দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম (৩৫)। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও এখনো...
২২ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির তেঁতুলতলা গ্রামের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাহাদুর মুন্সির বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে গুলিবর্ষণকারীরা রাস্তায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত...
২৫ মিনিট আগে