
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না।
পটুয়াখালী দশমিনায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আজ রোববার ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। জিহাদের পরিবারের খোঁজখবর হাসনাত।
রোববার ভোর ৪টায় দশমিনা উপজেলা পরিষদ সংলগ্ন শাহাবুদ্দিন মাস্টারের বাড়ি পৌঁছান হাসনাত। তিনি শাহাবুদ্দিন মাস্টারেরে ছোট মেয়েকে বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি আসেন। পরে বেলা ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের পরিবারের খোঁজখবর নেন এবং জিহাদের কবর জিয়ারত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় বেশি নির্যাতিত হয় বিএনপি। ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা-কর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুম করে হয়রানি করে।’
নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, ‘৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। আমরা ওই হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করব। ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।’ হাসনাত আব্দুল্লাহ সরকারের ইতিবাচক বিভিন্ন কাজের প্রশংসাও করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, আল-আমিন মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বশারসহ ছাত্রদলের নেতা–কর্মীরা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে