
বরিশালের মুলাদীতে লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক-কর্মচারীদের গালাগাল, হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এর আগে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে গতকাল বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৬ জন শিক্ষক-কর্মচারী মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ারের কাছে লিখিত আবেদন করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের সময় চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস ছালাম খানের ছেলে সাইফুল ইসলাম খান তাঁর পছন্দের ব্যক্তি স্থানীয় সাইফুল ইসলাম লাবুকে সভাপতি করার প্রস্তাব দেন। তবে ৬ সেপ্টেম্বর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল লিটু চৌকিদারকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে।
অভিযোগে বলা হয়, এতে ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের অফিস সহকারী মো. সফিকুল ইসলামকে বিদ্যালয়সংলগ্ন একটি দোকানের সামনে পেয়ে তাঁর ওপর চড়াও হন সাইফুল ইসলাম খান। একপর্যায়ে তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করে মারধরের চেষ্টা করা হয়। পরে সাবেক ইউপি সদস্য বাবুল খান বিষয়টি মীমাংসার চেষ্টা করলে সাইফুল ইসলাম খান বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারীকে দেখে নেওয়া ও মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, কয়েক দিন ধরে সাইফুল ইসলাম খান তাঁদের দেখে নেওয়া ও মারধরের ভয়ভীতি দেখিয়ে আসছেন। এর আগে গত ১৭ আগস্টও তাঁর বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে ইউএনওর কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছিল। বারবার হুমকির ঘটনায় তাঁরা আত্মসম্মান ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম খান বলেন, ‘কাউকে গালাগাল কিংবা হুমকি দেওয়া হয়নি। শিক্ষক-কর্মচারীরা মিথ্যা অভিযোগ করেছেন।’
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, ‘শিক্ষক-কর্মচারীরা নিরাপত্তা ও বিচার চেয়ে একটি লিখিত আবেদন করেছেন। আবেদনটি থানায় পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজানকে (১৯) গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীনকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
মাগুরার বেরইল পলিতায় নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকার বইঠার ছন্দ আর দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো নদী এলাকা। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের নবগঙ্গা নদীতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৩৬ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব রায় (২২) নামে এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় শুভ্রদেব রায় (১৭) নামে অপর মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
৩৯ মিনিট আগে
বরিশালের মুলাদীতে আলোচিত আল আমিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি কাওসার আকনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হলেও মাত্র এক রাত থানায় রেখে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আদালতের আদেশের পরদিন সন্ধ্যায় আসামিকে থানায় এনে পরদিন সকালেই কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।
১ ঘণ্টা আগে