
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘মাদক, অনলাইন জুয়া ও বেটিং থেকে যুবকদের মাঠমুখী করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এই সমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই।’
আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘খেলা যেমন শারীরিক সুস্থতা দেয়, মানসিক উৎকর্ষ সাধন করে। খেলা মানুষকে পবিত্র করে, খেলা মানুষকে উদার করে। খেলার কোনো বিকল্প নেই।’
‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ জেলার নয় উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক কুড়িগ্রাম সদর উপজেলা ও নাগেশ্বরী উপজেলা।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শফিকুল ইসলাম বেবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান স্বপন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিকেরা।

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইম আহম্মেদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। সাইম আহম্মেদ উপজেলার কুশমাইল গ্রামের শাকিব হোসেনের ছেলে।
৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালানের নিয়ন্ত্রণ ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মস্তফা টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
১৭ মিনিট আগে
দেশবরেণ্য শিক্ষক, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রদল কর্মীর প্রেমিকাকে এক শিক্ষার্থীর প্রেমের প্রস্তাবের অভিযোগের মীমাংসায় গিয়ে শাখা ছাত্রদলের দুই নেতা-কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
৩৪ মিনিট আগে