বরিশালের বাবুগঞ্জের দ্বারিকা-শিকারপুর ব্রিজের পাশে একটি বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাকুদিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী এবং রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী ক্বারি ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে রেহানা বেগম শিকারপুর ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী আহনাফ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুরে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে সড়ক অবরোধ করে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
পুলিশ আহনাফ পরিবহনের কয়েকটি বাস আটক করলে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তি করার অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
৫ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে জিন্নাহ ও গোলাম আজমের ছবিতে পদদলিত করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
১০ মিনিট আগে
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাসের আদেশ পাওয়া কামরুন্নাহার মনিসহ আটজন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
১৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় সংরক্ষিত ছবি ও স্মারক ভাঙচুরের অভিযোগ এনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। একই সঙ্গে সংগ্রহশালায় সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শনের নিরাপত্তা জোরদার এবং ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক ও সাংবাদিকদের...
১৭ মিনিট আগে