
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে লেখা হয়েছে, ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত জোটভুক্ত’ প্রার্থী। এ নিয়ে পটুয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে জোটের প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, সমঝোতার কারণে আওয়ামী লীগ এই আসনে দলীয় প্রার্থী দেয়নি। সমঝোতাকে আওয়ামী লীগের সমর্থন মনে করার কারণ নেই।
জেলা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এস এম কামাল হোসেন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘লাঙ্গল প্রতীকে প্রধানমন্ত্রীর ছবি থাকতে পারে না। মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।’
এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আফজাল হোসেন। রুহুল আমিন হাওলাদারের মোবাইল ফোনে কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে