
বরিশালের মুলাদী উপজেলার ৭৪ নম্বর দক্ষিণ-পূর্ব চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কাদা মাড়িয়ে শ্রেণিকক্ষে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই পিছলে পড়ে আহত হচ্ছে শিশুরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহিরাগতদের নিয়মিত খেলাধুলার কারণে মাঠের ঘাস ও ওপরের মাটি উঠে গিয়ে পুরো মাঠ কাদায় পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে অনেক শিক্ষার্থী কাদায় পিছলে পড়ে যাচ্ছে। এতে একদিকে তাদের স্কুলের পোশাক নোংরা হচ্ছে, অন্যদিকে অনেকেই আঘাত পাচ্ছে। শুধু শিক্ষার্থীরাই নয়, কাদা মাড়িয়ে শ্রেণিকক্ষে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষকদেরও।

গত বুধবার ও বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে প্রবেশের সময় কয়েকজন শিক্ষার্থী কাদায় পিছলে পড়ে যায় বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। এতে তাদের পোশাকের পাশাপাশি বই-খাতাও নষ্ট হয়েছে।
অভিভাবক ও স্থানীয়দের ভাষ্য, একটি বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলা, মানসিক বিকাশ ও নিরাপদ চলাচলের অন্যতম স্থান হওয়া উচিত। কিন্তু বর্তমানে মাঠটি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যেমন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে, তেমনি শ্রেণিকক্ষের পাঠদানেও নেতিবাচক প্রভাব পড়ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন বলেন, ‘বহিরাগতরা নিয়মিত মাঠে খেলাধুলা করায় এটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীরা প্রায় প্রতিদিনই কাদায় পড়ে গিয়ে জামা-কাপড় নোংরা করছে, আবার অনেকেই ব্যথাও পাচ্ছে। এর প্রভাব শিক্ষার্থীদের উপস্থিতির ওপরও পড়ছে। মাঠে বালু ভরাট করে উঁচু করা হলে কাদা সমস্যার সমাধান হবে। পাশাপাশি বিদ্যালয়ে প্রবেশের জন্য একটি পৃথক রাস্তা নির্মাণ করা গেলে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. রেজাউল করিম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন করা হবে। এরপর মাঠটি দ্রুত ব্যবহার উপযোগী করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চাতরী ইউনিয়নের কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা আলহাজ মো. শহিদুল আলমের অর্থায়নে এবং দলীয় নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করা হয়...
৬ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী, তাঁর ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলা, মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠার একদিনের মাথায় ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখার সদস্য শের আলীকে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে...
২৯ মিনিট আগে
নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে চরজব্বর থানায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন।
১ ঘণ্টা আগে