
বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ সাগর হাওলাদার (৩৮) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে নদীর দপদপিয়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সাগর বরিশাল নগরীর ভাটারখাল এলাকার বাসিন্দা দলিল উদ্দিনের ছেলে। তিনি রিকশা চালানোর পাশাপাশি বিভিন্ন খাবার হোটেলে পানি সরবরাহের কাজও করতেন। সাগরের মৃগীরোগ ছিল বলে জানিয়েছেন তাঁর মা রেণু বেগম। গতকাল রোববার ভোররাতে ফজরের নামাজের সময় অজু করতে গিয়ে সাগর নদীতে পড়ে যান বলে ধারণা করছেন স্বজনেরা। নদীর পাড়ে তাঁর টুপি ও পাঞ্জাবি পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন জানান, খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু তখন তাঁর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা মো. রুবেল জানান, সাগর ভাটারখাল ডিসি ঘাটসংলগ্ন মসজিদে প্রতিদিন ফজরের নামাজ আদায় করেন। নামাজ পড়ার জন্য তিনি প্রায়ই ডিসিঘাটে নেমে নদীর পানিতে অজু করেন। আর অজু করার সময় মাথার টুপি ও পাঞ্জাবি খুলে পাশেই রাখেন। গতকাল ভোররাতেও নামাজের জন্য বাসা থেকে বের হন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ডিসিঘাট এলাকা থেকে তাঁর পাঞ্জাবি ও টুপি উদ্ধার করা হয়। আর এরপরই সবাই নিশ্চিত হন, তিনি নদীতে পড়ে গেছেন। তাই ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করা হয়।
সাগরের মা রেণু বেগম জানান, তাঁর ছেলের মৃগীরোগ রয়েছে। এর আগেও অজু করতে গিয়ে একাধিকবার নদীতে পড়ে গিয়েছিলেন। আর তখন ঘাটের লোকজন তাঁকে উদ্ধার করেছেন।

কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া মোড় এলাকাটি অত্যন্ত জনবহুল ও ব্যস্ততম একটি বাণিজ্যিক কেন্দ্র। এখানে চারটি বাস ও অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে থাকা বিদ্যুতের খুঁটির গোড়ায় পর্যাপ্ত মাটি নেই।
২ মিনিট আগে
শনিবার দুপুর ১টার দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় হাসান তাকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে ঘটনাটি তার মাকে জানায়। শিশুর মা ও স্বজনরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শিশুর মা ও চাচিকে মারধরও করা হয়।
৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে সম্পর্কের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের গাজীপুর জেলা কারাগারে...
৮ মিনিট আগে
আজ শনিবার বেলা ২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার তৃতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
১৪ মিনিট আগে